উদ্দীপক-২ এ শাহীন ও সাদিককে মনোবিজ্ঞানের ভাষায় কী নামে আখ্যায়িত করা হয়? এদের বৈশিষ্ট্যের মধ্যে তুলনা কর ।
উত্তর: উদ্দীপক-২ এ শাহীন ও সাদিককে মনোবিজ্ঞানের ভাষায় যথাক্রমে মেধাবী ও সৃজনশীল নামে আখ্যায়িত করা হয় । যে সকল ছেলেমেয়ে আদর্শায়িত : বুদ্ধি অভীক্ষায় ২% সর্বোচ্চ সাফল্যাংক অর্জন করেছে তারাই মেধাবী। মেধাবী ব্যক্তিদের মধ্যে অনেকের পারিবারিক জীবন এবং আর্থ-সামাজিক অবস্থা, গড়ে অন্যদের চেয়ে উন্নত সাধারণ জনসমষ্টিতে তাদের অবস্থান। মেধাবী ব্যক্তির শারীরিক গঠন এবং স্বাস্থ্য গড়ে সমবয়স্ক ব্যক্তির অনুরূপ বা সামান্য উন্নত হতে পারে। মেধাবী শিশু অন্যদের চেয়ে জনপ্রিয়তা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য বেশি পায়। এ ধরনের মানুষের ব্যক্তিগত সমস্যা সমাধানের ক্ষমতা অনেক উন্নত এবং এদের আবেগের স্থিতিশীলতা বেশি। এরা সমবয়সীদের তুলনায় কৃতি অভীক্ষায় বেশি সফলতা অর্জন করে । অন্যদিকে সৃজনশীলতা হলো সমস্যা সমাধানের নতুন ও মৌলিক পথ তৈরির দক্ষতা। সৃজনশীল ব্যক্তি সহজ উদ্দীপকের প্রতি জটিলভাবে প্রত্যক্ষণ করে। এ ধরনের ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামাজিক অংশগ্রহণে কম সংবেদনশীল হয়। এ ধরনের বক্তির বিভিন্ন পরিবেশে বৈচিত্র্যময় ও কার্যকর প্রতিক্রিয়া করার দক্ষতা থাকে। সাহিত্য, কলা, সংগীত, আর্ট ইত্যাদি সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী হয়। তাই উদ্দীপকে উল্লেখিত শাহীন ও সাদিক মনোবিজ্ঞানের ভাষায় মেধাবী ও সৃজনশীল ।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপক-২ এ শাহীন ও সাদিককে মনোবিজ্ঞানের ভাষায় কী নামে আখ্যায়িত ক…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
=১১৪:২৯
সুতরাং, মিলির বুদ্ধ্যঙ্ক হলো ১১৪.২৯ ।উত্তর
