উদ্দীপক-১ এ ? চিহ্নিত বিষয়টির ৩টি কারণ ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপক-১ এ ? চিহ্নিত স্থানে বুদ্ধি প্রতিবন্ধিতাকে নির্দেশ করা হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধিতার নানাবিধ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম ৩টি কারণ হলো- বংশগত কারণ, মস্তিষ্কে আঘাত ও অপুষ্টিজনিত সমস্যা। অনেক ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধিতা বংশানুক্রমে ঘটতে দেখা যায়। কোনো কোনো পরিবারে পূর্ববর্তী বংশে কারো বংশগত প্রতিবন্ধিতা থাকলে পরবর্তী বংশধরদের মধ্যে তা দেখা দিতে পারে। পিতামাতার জনন কোষের জিন মিউটেশন এর ফলে শিশুর মধ্যে কিছু অস্বাভাবিক জিন সঞ্চালিত হতে পারে। মস্তিষ্কে আঘাত বুদ্ধি প্রতিবন্ধিতার অন্যতম আরেকটি কারণ। মাতৃগর্ভে শিশুর অস্বাভাবিক অবস্থান বা সরু জন্মপথের কারণে দীর্ঘ ও কষ্টকর প্রসবের ফলে শিশুর জন্মকালীন আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। গর্ভকালীন জন্মের সময় বা শৈশবকালীন আঘাত এবং অক্সিজেনের অভাব হওয়া, জটিল প্রসব কোনো কারণে মস্তিষ্কে রক্তপাত এবং মস্তিষ্কে জন্মের আগে ও পরে সরাসরি আঘাত লাগার কারণে শিশু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অপুষ্টিজনিত সমস্যা বুদ্ধি প্রতিবন্ধিতার একটি কারণ। গর্ভজাত মায়ের খাদ্যে বা নবজাত শিশুর খাদ্যে প্রোটিনের অভাব থাকলে শিশুর বৃদ্ধি নিম্নমানের হয় ।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপক-১ এ ? চিহ্নিত বিষয়টির ৩টি কারণ ব্যাখ্যা করো ।
উদ্দীপক
উদ্দীপক-২ : মাইশার বুদ্ধি পরিমাপের জন্য মনোবিজ্ঞানী মাইশাকে তার সামনাসামনি বসিয়ে কিছু সমস্যার সমাধান করতে দেন। অন্যদিকে সামিহার বুদ্ধি পরিমাপ করার জন্য তিনি সামিহাকে অনেকের সাথে বসিয়ে কিছু সমস্যার সমাধান করতে দেন ।আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
