লতার সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হবার কারণসমূহ আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকের লতা নির্দিষ্ট সময়ের পূর্বেই অপুষ্ট সন্তান জন্ম দেয় এবং সেই সন্তানের মধ্যে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার লক্ষণ প্রকাশ পেয়েছে। এই বুদ্ধি প্রতিবন্ধিতার পেছনে যেসব কারণ থাকতে পারে তা নিচে আলোচনা করা হলো— ১. অনেক ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধিতা বংশানুক্রমে ঘটতে দেখা যায় । কোনো কোনো পরিবারে পূর্ববর্তী বংশে কারও বংশগত প্রতিবন্ধিতা থাকলে পরবর্তী বংশধরদের মধ্যে তা দেখা দিতে পারে। ২. শৈশবকালে শিশু বিভিন্ন রকম মস্তিষ্ক প্রদাহরোগে আক্রান্ত হতে পারে। এভাবে রোগক্রান্ত শিশুরা বেঁচে থাকলে তার ভিতরে বুদ্ধি কম লাভ করতে পারে। ৩. গর্ভজাত মায়ের খাদ্যে বা নবজাত শিশুর খাদ্যে প্রোটিনের অভাব থাকলে শিশুর বুদ্ধি নিম্নমানের হয়। ৪. অন্তঃক্ষরা গ্রন্থির গঠন ও ক্রিয়া ত্রুটিপূর্ণ হলে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। ৫. শিশুর ভ্রূণ অবস্থায় ক্রোমোসোমের ত্রুটি দেখা দিলে পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে । ৬. অপুষ্ট সন্তান প্রসব হলে নবজাত শিশুর ওজন যথেষ্ট কম হলে, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও শিশু প্রসব না হলে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। ৭. যেকোনো রক্তের গ্রুপের ক্ষেত্রে মায়ের RH, বাবার RH এবং সন্তানের RH হলে সেই সন্তান বুদ্ধি প্রতিবন্ধি হতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
লতার সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হবার কারণসমূহ আলোচনা কর ।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
