পিনাক ও ফাহিম এর এই অবস্থার জন্য দায়ী কারণগুলো পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর: পিনাক ও ফাহিমের অবস্থা বুদ্ধি প্রতিবন্ধিতাকে নির্দেশ করে । বুদ্ধি প্রতিবন্ধিতার পেছনে কতগুলো কারণ রয়েছে। যেমন-বংশগত কারণ, মায়ের গর্ভাবস্থা, প্রসবকালীন জটিলতা, শৈশবকালীন সময়ে কিছু রোগ এবং দূর্ঘটনার জন্য শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়। গর্ভাবস্থায় সংক্রমণ, জন্মের পর সংক্রমণ এবং যে কোনো সময় বিষাক্ত দ্রব্য দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে। এছাড়া অন্তঃক্ষরা গ্রন্থির ত্রুটিপূর্ণ গঠন ও ক্রিয়া, অপুষ্টিজনিত সমস্যা, শৈশবকালীন মস্তিস্কে রোগ, ক্রোমোজোমের বিকৃতি বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ হিসেবে বিবেচিত হয় । বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ হিসেবে নিকট আত্মীয়ের বিবাহ, যেমন— খালাতো, মামাতো, চাচাতো, ফুপাতো ভাইবোনের মধ্যে বিবাহকে উল্লেখ করা হয়। এছাড়া পরিবেশ, আবেগমূলক সমস্যা ও স্বামী-স্ত্রী রক্তের জটিলতা প্রভৃতি কারণে বুদ্ধি প্রতিবন্ধিতা তৈরি হয়। উদ্দীপকের পিনাক ও ফাহিমের মধ্যে মানসিক বিকাশজনিত কতগুলো ত্রুটি পরিলক্ষিত হয়। তাদের এই ত্রুটিসমূহ বুদ্ধি প্রতিবন্ধিতাকে নির্দেশ করে । উল্লেখিত কারণে বুদ্ধি প্রতিবন্ধিতা ঘটে থাকে ।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
পিনাক ও ফাহিম এর এই অবস্থার জন্য দায়ী কারণগুলো পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
