সৃজনশীলতা বলতে কী বুঝায়?
উত্তর: মেধার সাথে সৃজনশীলতা জড়িত। সৃজনশীলতাকে মেধার চূড়ান্ত অভিব্যক্তি বলা যায়। কাজের অদম্য স্পৃহা, অধ্যবসায়সহ যাবতীয় প্রেষণা এবং মেজাজ সম্পর্কিত গুণাবলি বহু সৃজনশীল লোকের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। যেসব শিশু সমস্যা বুঝতে পারে, সমস্যা সমাধানের নানা রকম পন্থা উদ্ভাবন করতে সক্ষম, প্রয়োজনীয় বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখে এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা সম্ভাবনাময় বিষয় নিয়ে কাজ করে তাকে সৃজনশীল হিসেবে শনাক্ত করা যায়। সৃজনশীল হতে হলে এবং একটি শিশুর পরিস্থিতিকে বুঝতে হলে অবশ্যই কিছু জ্ঞান থাকতে হবে। বিভিন্ন পন্থায় এর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, সমালোচনার দৃষ্টিতে এর ফলাফল বিশ্লেষণ করতে হবে এবং তার ধারণাসমূহ প্রকাশে সক্ষম হতে হবে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
সৃজনশীলতা বলতে কী বুঝায়?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
