উদ্দীপকে দেশি গরুর কৃত্রিম প্রজননের জন্য জনাব আফজালের সিদ্ধান্ত মূল্যায়ন কর ৷
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আফজাল দেশি গরুর কৃত্রিম প্রজননের মাধ্যমে খামার বড় করার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিচে মূল্যায়ন করা হলো- কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি বকনা গরুকে সংকর জাতের গরুতে রূপান্তরিত করা সম্ভব। এতে গরুর মাংস ও দুধ উৎপাদন উভয়টি বৃদ্ধি পাবে। কৃত্রিম প্রজননের মাধ্যমে গরুর জাতের উন্নয়ন করা হয়। বছরে একটি ষাঁড় হতে সংগৃহীত বীর্য দ্বারা ১০,০০০ টি বকনা প্রজনন করা সম্ভব। কৃত্রিম প্রজননের ফলে গরুতে রোগ-ব্যাধির প্রবণতা কমে যায় । এর ফলে খামারে গবাদি পশুর সংখ্যা বাড়তে থাকে। তাছাড়া যেহেতু জনাব আফজালের খামারে পাঁচটি দুগ্ধবতী গাভী আছে। খামারের আয়-ব্যয়, গাভীর খাদ্য প্রদান, পরিচর্যা, রোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে তার সম্যক জ্ঞান রয়েছে। ফলে খামার বড় করলেও খামারের কার্যক্রম পরিচালনায় তাকে সমস্যায় পড়তে হবে না। এমনকি খামার বড় হলে কিছু বেকার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। ফলে জনাব আফজালকে দেখে অনেকেই দুগ্ধ খামার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হবে । উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব আফজালের দেশি বকনা ক্রয় করে কৃত্রিম প্রজননের খামার বড় করার সিদ্ধান্তটি ছিল সময় উপযোগী ও বাস্তবসম্মত ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকে দেশি গরুর কৃত্রিম প্রজননের জন্য জনাব আফজালের সিদ্ধান্ত মূল…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

