চিত্র-ক ও চিত্র-খ এর মধ্যে দুগ্ধ উৎপাদনের জন্য কোনটি অধিক উপযোগী? তোমার উত্তরের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র-ক ও চিত্র-খ হচ্ছে যথাক্রমে দেশি জাতের গরু ও উন্নত জাতের গরু। দুগ্ধ উৎপাদনের জন্য দেশি গরুর চেয়ে উন্নত জাতের গরু অধিক উপযোগী। নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো- গরু প্রধানত দুধ উৎপাদনের জন্যই পালন করা হয়। তাই যেসব গরু বেশি দুধ দেয় সেসব গরু পালন করা বেশি লাভজনক। উন্নত জাতের গরু অনেক বেশি দুধ দেয়। যেমন- হলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক ৩৫ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং বাচ্চা প্রদানের পর থেকে পরবর্তী বাচ্চা প্রদান পর্যন্ত একটানা দুধ দিতে থাকে। এদের দুধ প্রদানকাল ৭-৮ মাস। তাই সঠিকভাবে পালন করলে দ্রুত লাভবান হওয়া সম্ভব। অপরদিকে দেশি গরুর দুধ উৎপাদন ক্ষমতা কম, দৈনিক ১-৩ লিটার, দুধে চর্বির পরিমাণও কম। এ কারণে দুধ বিক্রি করে তেমন কোনো লাভ হয় না। অতএব বলা যায়, বাংলাদেশের জনগণের জন্য অধিক পরিমাণে দুগ্ধ উৎপাদনে উন্নত জাতের গরু পালন করা যৌক্তিক ও অধিক লাভজনক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
চিত্র-ক ও চিত্র-খ এর মধ্যে দুগ্ধ উৎপাদনের জন্য কোনটি অধিক উপযোগী? ত…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
