উদ্দীপকের আলোকে আলিম সাহেবের খামারের গরুর রোগ-প্রতিরোধে করণীয় বিষয়াদি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলিম সাহেবের খামারে ছয়টি গরু রয়েছে। এই গরুগুলোর সুস্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ করণীয় বিষয় অনুসরণ করা প্রয়োজন। নিচে তা বিশ্লেষণ করা হলো- গরুর বাসস্থান ও খামারটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে রোগ জীবাণুর বিস্তার না ঘটে। প্রতিদিন গরুর মল-মূত্র পরিষ্কার করে পরিবেশ স্বাস্থ্যকর রাখতে হবে। গরুকে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য যেমন- ঘাস, খৈল, ভুসি, খড়, খনিজ লবণ এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শে ক্ষুরা, বাদলা, তড়কা, গলা ফোলাসহ বিভিন্ন রোগের টিকা দিতে হবে। গরুর দেহে বাহ্যিক পরজীবী যেমন উকুন বা পোকা হলে নিয়মিত গোসল করানো ও ঔষধ প্রয়োগ করতে হবে। তাছাড়া, অন্তঃপরজীবী বা কৃমি দমনের জন্য নির্দিষ্ট সময় পরপর ডিওয়ারমিং করানো জরুরি। খামারে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখ্য উচিত এবং রোগাক্রান্ত গরুকে অন্য গরু থেকে আলাদা রাখা বাঞ্ছনীয়। এইসব ব্যবস্থাগুলো অনুসরণ করলে আলিম সাহেব তাঁর গরুগুলোর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবেন এবং রোগের বিস্তার প্রতিরোধ করতে সক্ষম হবেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আলিম সাহেবের খামারের গরুর রোগ-প্রতিরোধে করণীয় বিষয়া…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

