চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন প্রাণীটি পালন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক ? তোমার মতামত ব্যক্ত কর ।
উত্তর: চিত্র-১ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং চিত্র-২ হচ্ছে যমুনাপাড়ি জাতের ছাগল। উভয় জাতের ছাগল পালনই লাভজনক । তবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক । নিচে আমার মতামত ব্যক্ত করা হলো- আমাদের দেশে অধিকাংশ গ্রামের বাড়িতেই ছাগল পালন করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তুলনামূলকভাবে কম দামে ক্রয় করা যায় এবং স্বল্প ব্যয়ে অথবা কোনো খরচ ছাড়াই পালন করা যায়। তাছাড়া প্রতিদিন কিছু দুধ পাওয়া যায়। যমুনাপাড়ি ছাগল যেখানে বছরে একবার বাচ্চা প্রসব করে, সেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা প্রসব করে এবং প্রতিবারে ২ – ৪টি বাচ্চা প্রসব করে যা অর্থনৈতিকভাবে লাভজনক । এছাড়া যমুনাপাড়ি ছাগল অপেক্ষা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চামড়া ও মাংস উন্নতমানের এবং বাজারে এদের যথেষ্ট চাহিদা রয়েছে। যেকোনো পরিবেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা যায়। এরা বেশ কষ্টসহিষ্ণু হয় এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় যমুনাপাড়ি ছাগল অপেক্ষা কম খরচে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা যায় । পরিশেষে বলা যায়, যমুনাপাড়ি ছাগল অপেক্ষা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন প্রাণীটি পালন অর্থনৈতিকভাবে বেশি লাভ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

