খামারে অধিক দুধ উৎপাদনের কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দুগ্ধ খামারের প্রধান উদ্দেশ্য হলো দুধ উৎপাদন। দুগ্ধ খামারে অধিক দুধ উৎপাদনের যেসব কারণ আছে তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. খামারে দুধের উৎপাদন সবচেয়ে বেশি নির্ভর করে গরুর জাতের উপর। উন্নত বা সংকর জাতের গরু দৈনিক ২৫-৪০ লিটার দুধ দেয়। যেমন— ফ্রিজিয়ান, জার্সি, সিন্ধি, শাহীওয়াল ইত্যাদি জাতের গরু বেশি দুধ দেয় । গরুর প্রথম বাচ্চা দেওয়ার পর কম দুধ দেয়। আস্তে আস্তে প্রতিবার বাচ্চা প্রসবে দুধ উৎপাদনের পরিমাণ ও দুধে চর্বির পরিমাণ বাড়তে থাকে। পঞ্চমবার বাচ্চা প্রসবের পর পর সবচেয়ে বেশি দুধ দেয় । ৩. গরু পানি ও সবুজ কাঁচা ঘাস বেশি খেলে দুধের পরিমাণ বেশি হয়। ৪. গরুর দুধ দেওয়ার পরিমাণ আস্তে আস্তে ৫০ দিনে বেড়ে সর্বোচ্চ হয়। ওলানে দুধের চাপের উপর দুধের পরিমাণ ও উৎপাদন নির্ভর করে। ৫. প্রসবের দুই মাস আগে দুধ দোহন বন্ধ করে ওলানকে বিশ্রাম দিতে হয়। এতে বাচ্চা প্রসবের পর দুধের উৎপাদন বাড়ে। ৬. প্রতিদিন একই সময়ে দুধ দোহন করলে দুধের উৎপাদন বাড়ে। ৭. যন্ত্রের সাহায্যে দোহন করলে দুধ বেশি হয়। ৮. একই জাতের ছোট আকারের পর থেকে যে পরিমাণ দুধ পাওয়া যায়, বড় আকারের গর্ থেকে তার অধিক দুধ পাওয়া যায়। উপরের বর্ণনার আলোকে বলা যায়, কোনো খামারে উপরে বর্ণিত বিষয়গুলো নিশ্চিত করা গেলে অধিক দুধ উৎপাদন পাওয়া যাবে। অর্থাৎ উপরের বিষয়গুলোই অধিক দুধ উৎপাদনের কারণ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
খামারে অধিক দুধ উৎপাদনের কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

