সাব্বির সাহেব কীভাবে পাস্তুরিতকরণ করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাব্বির সাহেব পাস্তুরাইজেশন বা পাস্তুরিতকরণ পদ্ধতিতে দুধ সংরক্ষণ করেছিলেন। যে প্রক্রিয়ায় দুধের স্বাভাবিক অবস্থা বজায় রেখে শুধু রোগজীবাণু ও সেই সাথে অন্যান্য জীবাণুর - অধিকাংশ ধ্বংস করা হয় তাকে পাস্তুরাইজেশন বলা হয়। সংরক্ষণের জন্য দুধ পাস্তুরাইজেশন করার পদ্ধতি তিন রকমের । যথা : ১. বেশি তাপে কম সময় : এক্ষেত্রে দুধের তাপমাত্রা কয়েক সেকেন্ডের মধ্যে অতি দ্রুত ৭১.১১° সে. বা আরও একটু বেশি তাপমাত্রায় উঠিয়ে সাথে সাথে ঠাণ্ডা করা হয়। HTST পদ্ধতিতে স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ২.কম তাপমাত্রায় বেশি সময় বা হোল্ডিং পদ্ধতি : এক্ষেত্রে দুধের তাপমাত্রা ৬৩° সে. বা আরও একটু বেশি তাপমাত্রায় উঠিয়ে ৩০ মিনিট ধরে তাপ দিয়ে দ্রুত ঠাণ্ডা করা হয়। আবার কোনো কোনো শিল্পে ৬৮° সে: তাপমাত্রায় ২০ মিনিট বা ৭৪° সে. তাপমাত্রায় ১৫ মিনিট ধরে তাপ দেওয়া হয় । একে হোল্ডিং পাস্তুরাইজেশন বলে । ৩. অত্যধিক তাপমাত্রায় : এক্ষেত্রে দুধের তাপমাত্রা ১৩৭.৮° সে. তাপমাত্রায় উঠিয়ে ২ সেকেন্ড রাখা হলে সব ধরনের ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। আর এভাবেই সাব্বির সাহেব দুধ পাস্তুরিতকরণ করেছিলেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
সাব্বির সাহেব কীভাবে পাস্তুরিতকরণ করেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
সাধারণত গাভীর দুধের আপেক্ষিক গুরুত্ব ১.০৩২ - ১.০৩৪। এই আপেক্ষিক গুরুত্ব ল্যাকটোমিটার দিয়ে মাপতে হয়। যদি দুধের আপেক্ষিক গুরুত্ব ১.০৩২ এর নিচে হয় তবে দুধে পানি মেশানো হয়েছে ধরে নেওয়া হয়। আবার দুধের আপেক্ষিক গুরুত্ব যদি ১.০৩৪ এর অধিক হয় তবে দুধের ফ্যাট তুলে নিয়ে গুঁড়া দুধ বা ময়দা মিশানো হয়েছে বলে অনুমান করা হয়।উত্তর
উত্তর

