প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ মোতাবেক মামুনের ডেইরি ফার্ম নির্বাচনের উপযুক্ত স্থানের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মামুনের ডেইরি ফার্মটি বাঁশ ঝাড়ের পাশে স্যাঁতসেঁতে স্থানে এবং পর্যাপ্ত আলো বাতাসের অভাব ছিল। এ কারণে তার খামারের গাভীগুলো অসুস্থ হয়ে পড়ে। প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনের ডেইরি ফার্মটি পরিদর্শন করে এর জন্য উপযুক্ত স্থানের পরামর্শ দেন। নিচে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ মোতাবেক মামুনের ডেইরি ফার্ম নির্বাচনের উপযুক্ত স্থানের বর্ণনা দেওয়া হলো : ডেইরি ফার্মটি একটু উঁচু ও শুকনা স্থানে হতে হবে, যাতে বৃষ্টির পানি ও অন্যান্য বর্জ্য পদার্থ না জমে সহজেই নিষ্কাশিত হতে পারে। ঘরটি দক্ষিণমুখী হওয়া বাঞ্ছনীয়, যাতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করেন। কারণ সূর্যের আলো সেসব ঘরকে একদিকে শুষ্ক রাখতে সাহায্য করে, অন্যদিকে রোগ-জীবাণু বাসা বাঁধতে পারে না। ডেইরি ফার্ম নির্বাচনের স্থানটি যাতে অতিরিক্ত ঠাণ্ডা কিংবা অতিরিক্ত গরম না হয়। রোগ- জীবাণু তৈরি করতে পারে এমন স্যাঁতসেঁতে ও অন্ধকার স্থানে না হয়। প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা দিতে সহজ হয় এমন স্থানে ডেইরি ফার্মের স্থানটি হওয়া উচিত।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ মোতাবেক মামুনের ডেইরি ফার্ম নির্বাচন…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

