শৈলেনের খামারের গুরুর কি রোগ হয়েছে ? এ রোগের লক্ষণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শৈলেনের খামারের গরুগুলোর বন্যার সময় দেহের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায় এবং শরীর কাঁপতে থাকে । লক্ষণ অনুযায়ী গরুর তড়কা রোগ হয়েছে। এটি একটি ব্যাকটেরিয়া জনিত মারাত্মক সংক্রামক রোগ। বর্ষাকালে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় এ রোগের প্রাদুর্ভাব বেশি হয়। নিচে এ রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করা হলো : ১. তড়কা রোগের কারণে দেহের তাপমাত্রা ১০৬০ ১০৭° ফা. হয়ে থাকে। ২. শরীরের লোম খাড়া হয়ে যায়, শরীর কাঁপতে থাকে, শ্বাস-প্রশ্বাস দ্রুত ও গভীর হয় এবং দাঁত কটমট করে । ৩. আক্রমণের তীব্রতায় অনেক সময় নাক, মুখ, কান ও মলদ্বার দিয়ে আলকাতরার মতো রক্তযুক্ত ফেনা বের হয় । ৪. গরু বারবার পাতলা পায়খানা করে । ৫. পেটে খুব ব্যথা হয় রোমন্থনকারী পশুর পেট ফাঁপা রোগ হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
শৈলেনের খামারের গুরুর কি রোগ হয়েছে ? এ রোগের লক্ষণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

