আক্রান্ত পশুটিকে সুস্থ করতে তোমার পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের পশুটি ক্ষুরা রোগে আক্রান্ত। এ পশুটিকে সুস্থ করতে যেসব পদক্ষেপ নিতে হবে তা নিচে বিশ্লেষণ করা হলো— ক্ষুরা রোগে আক্রান্ত পশুকে সুস্থ করতে হলে প্রতিরোধীয় এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিরোধীয় ব্যবস্থা হিসেবে রোগ্রাক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন লালন-পালন ব্যবস্থা অবলম্বন করতে হবে। পশুর পা কাদা বা পানিতে ভেজানো যাবে না। সুস্থ পশুর ঘাড়ে চামড়ার নিচে ইনজেকশন করে টিকা দিতে হবে। প্রথম টিকা ২-৩ মাস বয়সে, দ্বিতীয় টিকা এর একমাস পর, তৃতীয় টিকা এর ৩ মাস পর। এরপর ৬ মাস পর পর টিকা দিতে হবে। অপরদিকে ক্ষুরা রোগের প্রতিকার হিসেবে ক্ষতস্থানে বিভিন্ন জীবাণুনাশক ওষুধ যেমন— স্যাভলন ও ডেটল দিয়ে ধুয়ে দিতে হবে। পটাসিয়াম পারম্যাঙ্গানেট ০.১% দ্রবণ বা ফিটকিরি ২% দ্রবণ দ্বারা দিনে ২/৩ বার মুখ ও পা ধুয়ে গ্লিসারিন বা মধুতে ২% বোরিক এসিড মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে। ক্ষতস্থানে নারিকেল তেল ও তারপিন তেল ৪:১ অনুপাতে মিশিয়ে লাগাতে হয়। এছাড়া মুখ ও পায়ের ক্ষত খাবার সোডা মেশানো পানি দিয়ে দিনে ৩-৪ বার ধুয়ে দিতে হবে । উপরোক্ত পদক্ষেপ গ্রহণ করা হলে সুস্থ পশুর যেমন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে, তেমনি অসুস্থ পশুটি যথাযথ পরিচর্যা পেয়ে সুস্থ হয়ে উঠবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
আক্রান্ত পশুটিকে সুস্থ করতে তোমার পদক্ষেপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

