ভেজাল নির্ণয়কারী যন্ত্রটির নাম কী ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে দুধের ভেজাল নির্ণয়কারী যন্ত্রটির নাম হচ্ছে ল্যাকটোমিটার । নিচে ল্যাকটোমিটার সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হলো- ল্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে দুধের আপেক্ষিক ঘনত্ব মেপে খাঁটি ও ভেজাল দুধ নির্ণয় করা যায়। এ পদ্ধতিতে একটি পরিমাপক সিলিন্ডার নিতে হয় যাতে অন্তত আধা লিটার দুধ ধরে। সিলিন্ডারের ২/৩ অংশ দুধ নিতে হবে এবং ল্যাকটোমিটার যন্ত্রটি দুধে ডুবাতে হবে। দুধের মধ্যে ল্যাকটোমিটার কতটুকু ডুবলো সেটি দুধের উপরের স্তরের সাথে ল্যাকটোমিটারের দাগ দেখে বুঝা যাবে। ল্যাকটোমিটার রিডিং সাধারণত ২৫-৩৫ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু পানি মেশালে এ ঘনত্ব কমে যায় বলে ল্যাকটোমিটারের রিডিংও কমে যায়। ল্যাকটোমিটার রিডিং (L.R.) নেওয়ার পর নির্দিষ্ট ফর্মুলা মোতাবেক দুধের আপেক্ষিক ঘনত্ব বের করতে হবে। উদাহরণ হিসেবে ল্যাকটোমিটার রিডিং ২৫ হলে দুধের আপেক্ষিক ঘনত্ব হবে = [গণিত] + ১ = [গণিত] + ১ = ০.২৫ + ১ = ১.২৫ এখানে খাঁটি দুধের স্বাভাবিক ঘনত্ব অপেক্ষা প্রাপ্ত আপেক্ষিক ঘনত্ব কম। এ থেকে বুঝা যায় যে, দুধে পানি মেশানো হয়েছে। তবে গাভীর জাতভেদে দুধে পানির পরিমাণ কম বেশি হতে পারে । উপরোক্ত নিয়মনীতি মেনেই ল্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে ভেজাল দুধ নির্ণয় করা হয় ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
ভেজাল নির্ণয়কারী যন্ত্রটির নাম কী ? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

