“সফল উদ্যোক্তা হিসেবে বিজয়ার কর্মকাণ্ড অনুকরণীয় ” বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিজয়া প্রশিক্ষণ নিয়ে এনজিও থেকে ঋণ গ্রহণ করে দুগ্ধ খামার স্থাপন করল। কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুগ্ধবতী গাভী নির্বাচন করল। সফল উদ্যোক্তা হিসেবে তার কর্মকাণ্ড অনুকরণীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো— কোনো খামার স্থাপন করলে সেখান থেকে বৈজ্ঞানিক উপায়ে বেশি লাভবান হওয়ার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। তাই বিজয়া যুব উন্নয়ন কেন্দ্র থেকে দুগ্ধ খামার সম্পর্কে প্রশিক্ষণ নেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো খামার স্থাপন করার আর্থিক সামর্থ্য অধিকাংশ মানুষের নেই, তাই বিভিন্ন প্রতিষ্ঠান বা এনজিও থেকে ঋণ নিয়ে সহজেই খামার স্থাপন করা যায়। বিজয়া তাই স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে খামার স্থাপন করে। আবার দুগ্ধ খামার থেকে লাভবান হওয়ার জন্য উপযুক্ত দুগ্ধবতী গাভী নির্বাচন করা প্রয়োজন। কিছু বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গাভী নির্বাচন করতে হয়। বিজয়া গাভীর পিছনের পা ও ওলানের আকার আকৃতি দেখে গাভী নির্বাচন করে। এসব কর্মকাণ্ডের ফলে বিজয়া তার খামার থেকে লাভবান হয় । বিজয়ার এসব কর্মকাণ্ড খামারকে সফল করে গড়ে তোলার জন্য খুবই যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। যে কেউ খামার স্থাপনে বিজয়ার এ কর্মকাণ্ড অনুসরণ করলে অবশ্যই সফল ও লাভবান হতে পারবে। সুতরাং সফল উদ্যোক্তা হিসেবে বিজয়ার কর্মকাণ্ড অনুকরণীয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
“সফল উদ্যোক্তা হিসেবে বিজয়ার কর্মকাণ্ড অনুকরণীয় ” বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

