মামুনের ডেইরি ফার্মের নির্বাচিত গাভীগুলো কোন জাতের ? এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মামুনের ডেইরি ফার্মের নির্বাচিত গাভীগুলোর বর্ণ ছোট বড় সাদাকালো রঙে মেশানো। সুতরাং মামুনের ডেইরি ফার্মের নির্বাচিত গাভীগুলো হলো ইউরোপীয় জাতের হলস্টেইন ফ্রিজিয়ান । নিচে এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো : ১. হলস্টেইন ফ্রিজিয়ান গাভীগুলো সবচেয়ে বড় আকারের এবং কুঁজ উঁচু হয় না । ২. গায়ের রং সাদা-কালো মিশানো হয়, মাথা লম্বা ও অপেক্ষাকৃত সরু । ৩. গাভী ও ষাঁড়ের ওজন যথাক্রমে ৫০০ - ৬০০ কেজি ও ৮oo – ৯০০ কেজি। ৪. শরীর বেশ পুষ্ট ও পেছন ভাগ ভারী এবং পিছনের পা বেশ সোজা । ৫. বকনা প্রায় ২.৫ বছর বয়সে প্রথম বাচ্চা দেয় এবং প্রতি বছর বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পর থেকে পরবর্তী বাচ্চা প্ৰদান পর্যন্ত একটানা দুধ দিয়ে থাকে। ৬. গাভী দিনে ৪০ লিটার দুধ দেয় এবং বছরে ৪,৫০০ – ৯,০০০ লিটার দুধ দেয়। দুধে চর্বির পরিমাণ ৩.৫% ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
মামুনের ডেইরি ফার্মের নির্বাচিত গাভীগুলো কোন জাতের ? এদের বৈশিষ্ট্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

