মমতাজের পশু খামারে ক্ষুরা রোগ দেখা দেয়। নিচে ক্ষুরা রোগের কারণ, অন্যান্য লক্ষণ ও পশুচিকিৎসকের পরামর্শ ব্যাখ্যা করা হলো-
ক্ষুরা রোগ গবাদিপশুর এক ধরনের ভাইরাসজনিত মারাত্মক ছোঁয়াচে রোগ। পিকরনা নামের এক প্রকার ভাইরাসের কারণে এ রোগ হয়। এ রোগের ফলে জিহ্বা, মুখের ভেতর, পায়ের ক্ষুরার মাঝখানে ফোস্কা ওঠে এবং পরে তা ফেটে ঘায়ের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় আক্রান্ত প্রাণীর দেহের তাপমাত্রা ১০৪০-১০৬০ ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। মুখ দিয়ে অনবরত লালা পড়ে, যার কারণে ঘাস বা অন্য কোনো খাবার খেতে পারে না। জিহ্বা দ্বারা পায়ের ঘা চাটতে থাকে। পায়ের খুরে ঘা হওয়াতে আক্রান্ত পশু খোঁড়াতে থাকে। অনেক সময় পা উঁচু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে।
ক্ষুরা রোগ দেখা দিলে আক্রান্ত পশুগুলোকে সুস্থ পশু হতে আলাদা করে পরিষ্কার ও শুকনা জায়গায় রাখতে হবে। রোগ দেখা দেওয়ার আগে সমস্ত সুস্থ পশুকে ক্ষুরা রোগের টিকা দিতে হবে। আক্রান্ত পশুকে কচি ঘাস বা তরল খাবার যেমন- ভাতের ফেন বা জাউভাত খেতে দিতে হবে। মুখের ক্ষত ও জিহ্বা প্রত্যহ ২/৩ বার পটাশিয়াম পারম্যাঙ্গানেট (.০১%) অথবা ফিটকিরি বা এলাম দ্বারা ধৌত করতে হবে। ৩% আইওসান সলিউসান দ্বারা ক্ষতস্থান দৈনিক ৩ বার ৩-৫ দিন ধুয়ে দিতে হবে। ক্ষুরা রোগের জীবাণুর জটিলতা রোধে নিচের যেকোনো একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিলে সুফল পাওয়া যায়- ডিপোমাইসিন, অ্যালাবিপেন ১৫%, এমিক্সিভেট ইনজেকশন, জেন্টাসিন ৫% ইত্যাদি।