মনিরের ঘাস সংরক্ষণ পদ্ধতিটির বর্ণনা দাও।
উত্তর: মনিরের ঘাস সংরক্ষণ পদ্ধতিটি হলো 'হে'। নিচে 'হে' তৈরির পদ্ধতিটি বর্ণনা করা হলো- 'হে' এক প্রকার শুষ্ক ঘাস যার মধ্যে কেরোটিনযুক্ত সকল পুষ্টিমান সংরক্ষিত থাকে। যাকে রাফেজ বা মোটা গোখাদ্য বলে। 'হে'-এর মধ্যে শতকরা ৮০ - ৮৫ ভাগ শুষ্ক পদার্থ সংরক্ষিত থাকে, যাতে জলীয় উপাদান শতকরা ১৫ – ২০ ভাগের বেশি থাকে না। 'হে' তৈরির জন্য ঘাসগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই কেটে আনতে হবে। 'হে' অবশ্যই সবুজ পাতাযুক্ত হতে হবে। কাণ্ডগুলো নরম ও নমনীয় হবে। ঘাস আগাছা ও আবর্জনামুক্ত এবং ধূলিমুক্ত হতে হবে। যেসব ঘাসের কান্ড নরম সেসব ঘাস 'হে' তৈরির জন্য উপযুক্ত। সবুজ ওটস বা জবঘাস 'হে' তৈরির জন্য সর্বাপেক্ষা উপযোগী। তবে বিভিন্ন উন্নত জাতের ঘাস, যেমন- নেপিয়ার, পারা, সিগনাল, কাউপি, ভুট্টা, খেসারি, মাষকলাই প্রভৃতি ঘাসও 'হে' তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। এসব ঘাস শুকাবার সময় পাতা যাতে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
মনিরের ঘাস সংরক্ষণ পদ্ধতিটির বর্ণনা দাও।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

