রিফাত কীভাবে তার খামারে এমন সমস্যার পুনরাবৃত্তি বন্ধ ক্রতে পারেন? একটি পরিকল্পনা উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত লক্ষণ দ্বারা বুঝা যায় রিফাতের গরুগুলো ক্ষুরারোগে আক্রান্ত হয়েছে। তার খামারে যেন ক্ষুরারোগের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তাকে প্রতিরোধমূলক পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিচে তা উপস্থাপন করা হলো- ১. রোগাক্রান্ত পশুকে অন্যান্য সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে। ২. পরিষ্কার-পরিচ্ছন্ন পালন ব্যবস্থা অবলম্বন করতে হবে। ৩. গোয়াল ঘর এবং ঘরে ব্যবহৃত জিনিসপত্র জীবাণুনাশক ওষুধ দ্বারা ধুইয়ে পরিষ্কার করতে হবে। ৪. আক্রান্ত পশুর ব্যবহার্য দ্রব্যাদি পুড়িয়ে ফেলতে হবে। ৫. সুস্থ পশুর চামড়ার নিচে ইনজেকশন করে ট্র্যাইভ্যালেন্ট এফএমডি টিকা দিতে হবে। প্রথম টিকা ২-৩ মাস বয়সে, দ্বিতীয় টিকা এর একমাস পর, তৃতীয় টিকা এর তিন মাস পর। এরপর ছয় মাস পরপর টিকা দিতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
রিফাত কীভাবে তার খামারে এমন সমস্যার পুনরাবৃত্তি বন্ধ ক্রতে পারেন? এ…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

