গবাদিপশুর খাদ্যে অ্যডিটিভস মেশানো হয় কেন ?
উত্তর: গবাদি পশুর শারীরিক বৃদ্ধি, শক্তি উৎপাদন, দেহ সংরক্ষণ ও ক্ষয়পূরণ, দুধ ও মাংস উৎপাদন, প্রজনন ক্ষমতা অর্জন, গর্ভস্থ বাচ্চার বিকাশ সাধন ইত্যাদি কাজের জন্য উপযুক্ত খাদ্যের প্রয়োজন। ভিন্ন ভিন্ন কাজের জন্য খাদ্যদ্রব্যের চাহিদায় বেশ তারতম্য হয়। গবাদিপশুকে আঁশযুক্ত ও দানাদার জাতীয় খাদ্য খাওয়ানো হয়। এছাড়াও এসব খাদ্যে অ্যাডিটিভস্ মেশানো হয়। অ্যাডিটিভস্ হলো সহকারী বা বিশেষ খাদ্য। সহকারী খাদ্য পরিমাণে কম লাগলেও পশুর পুষ্টি বাড়াতে এসব খাদ্য বিশেষ প্রয়োজন। ঝিনুকচূর্ণ, বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ লবণ, ইউরিয়া মোলাসেস ব্লক প্রভৃতি হলো অ্যডিটিভস্-এর উদাহরণ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
গবাদিপশুর খাদ্যে অ্যডিটিভস মেশানো হয় কেন ?
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

