উদ্দীপকের A জাতটি হচ্ছে বসটেরাস বা গরুর ইউরোপীয় জাত এবং B জাতটি হচ্ছে বসইন্ডিকাস বা উপমহাদেশীয় জাত। দুটি জাতই উন্নত বিদেশি জাতের হলেও A জাতটি পালন অধিক লাভজনক। নিচে এর পক্ষে যুক্তি উপস্থাপন করা হলো-
উন্নত বিদেশি গরুগুলো বসটেরাস এবং বসইন্ডিকাস এই দুই প্রজাতির অন্তর্ভুক্ত। বসটেরাস জাতের গরুগুলোর মধ্যে হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সি, আয়ারশায়ার প্রভৃতি অন্যতম। এসব গরু দুধ উৎপাদন ক্ষমতা অনেক ভালো। যেমন- হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু দৈনিক ৪০ লিটার পর্যন্ত দুধ দিতে পারে, জার্সি জাতের গরু দৈনিক ২০-২৫ লিটার দুধ দেয়, আয়ারশায়ার দৈনিক ১৬-১৭ লিটার দুধ দেয়। অন্যদিকে বসইন্ডিকাস জাতের গরুর দুধ উৎপাদনক্ষমতা নিম্নমানের। বসইন্ডিকাস জাতভুক্ত লালসিন্ধি গরু দৈনিক দুধ দেয় ১০ লিটার, শাহিওয়াল ১৫ লিটার, হরিয়ানা ৫ লিটার ইত্যাদি। অর্থাৎ এসব উপমহাদেশীয় জাতের গরুগুলোর দুধ উৎপাদন ক্ষমতা ইউরোপীয় জাতের গরুগুলোর তুলনায় অনেক কম। আর গরু প্রধানত দুধ উৎপাদনের জন্যই পালন করা হয়। তাই যেসব গরু বেশি দুধ দেয় সেসব পালন করাই বেশি লাভজনক।
পরিশেষে বলা যায়, বসটেরাস জাতের গরুর দুধ উৎপাদন ক্ষমতা উন্নতমানের হওয়ায় তা পালন করা বস ইন্ডিকাস জাতের গরু পালন অপেক্ষা অধিক লাভজনক।