উদ্দীপকে উল্লেখিত রাবেয়া খাতুন গরু পালনের জন্য উন্মুক্ত বা উদাম বাসস্থান তৈরি করলেন। নিচে তার গরু পালন পদ্ধতিটি বর্ণনা
করা হলো-
উন্মুক্ত বা উদ্দাম বাসস্থানে গরুকে ছেড়ে লালন-পালন করা হয়। এখানে দুধ দোহন, বাচ্চুর থাকা, বাচ্চা প্রসবের ঘর, খাদ্যপাত্র, পানির পাত্র ইত্যাদির সুব্যবস্থা থাকে। এ পদ্ধতিতে বাচ্চা প্রসব ও দুধ দোহার সময় সারা দিন ও রাত্রি পশুকে দেয়ালবেষ্টিত খোলা জায়গায় পালন করা হয়। তবে প্রতিকূল আবহাওয়া যেমন- ঝড়, বৃষ্টি, গরম, ঠান্ডা ইত্যাদির সময় গরুর নিরাপদ আশ্রয়ের জন্য খোলা স্থান সংলগ্ন ঘর সংযুক্ত থাকে। একটি গাভীর জন্য ৩.৫ বর্গমিটার আয়তনের আবৃত স্থান এবং ৭.০০ বর্গমিটার আয়তনের খোলা স্থান মেঝের প্রয়োজন। মলমূত্র, আবর্জনা ও ঘর ধোয়ার পানি যাতে সহজে নিষ্কাশিত হয় সেজন্য মেঝে প্রয়োজনীয় চালু থাকে। ঘরের পেছন দিকে পাকা ড্রেন থাকে। প্রতিটি বড় গরুর জন্য খাদ্যপাত্র ২-২.৫ ফুট এবং খাদ্যপাত্রের সাথেই ১ ফুট চওড়া পানির পাত্র তৈরি করা হয়ে থাকে। গাভীর ঘরের সাথেই একপাশে বাছুরের থাকার জন্য পৃথক জায়গা থাকে। উন্মুক্ত বা উদ্দাম ঘরের আওতায় প্রতিটি গাতীর জন্য ২০-৩০ ফুট এবং প্রতিটি ষাঁড়ের জন্য ১২০-১৪০ বর্গফুট জায়গার প্রয়োজন হয়।