উদ্দীপকে প্রদর্শিত চিত্র-১ ও চিত্র-২ হলো যথাক্রমে উন্নত বিদেশি জাতের গাভী ও দেশি জাতের গাভী । নিচে গাভী দুটির তুলনা করা হলো—
১. উন্নত বিদেশি জাতের গাভী আকারে বড় হয় আর দেশি জাতের গাভী আকারে ছোট হয় ।
২. উন্নত বিদেশি জাতের গাভীর ওজন দেশি জাতের তুলনায় বেশি হয়।
৩. উন্নত বিদেশি জাতের গাভীর মাথা লম্বা ও কপাল প্রশস্ত হয়। দেশি জাতের গাভীর মাথা ছোট ও বর্গাকৃতির এবং কপাল চওড়া হয় ৷
৪. উন্নত বিদেশি জাতের গাভীর দুধ উৎপাদন ক্ষমতা অনেক বেশি, দিনে প্রায় ২৫ লিটার। দেশি জাতের গাভীর দুধ উৎপাদন ক্ষমতা কম, দিনে প্রায় ১ – ৩ লিটার ।
৫. উন্নত বিদেশি জাতের গাভীর মধ্যে উপমহাদেশীয় জাতের গাভীর কুঁজ থাকে তবে ইউরোপীয় জাতে গাভীর কুঁজ থাকে না। অপরদিকে দেশীয় জাতের গাভীর কুঁজ থাকে ।
সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায়, উন্নত বিদেশি জাতের গাভী ও দেশি জাতের গাভীর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।