উদ্দীপকের জাতটি পালন করা অধিক লাভজনক, যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জাতটি হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান গাভী। এটি পালন করা অধিক লাভজনক যা নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- গাভী প্রধানত দুধ উৎপাদনের জন্য পালন করা হয়। তাই যেসব গাভী বেশি দুধ দেয় সেসব গাভী পালন করাই বেশি লাভজনক। উন্নতজাতের গাভীগুলোর দুধ উৎপাদনক্ষমতা অধিক। যেমন-হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী দৈনিক ৩৫-৪০ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং এদের দুধে চর্বির পরিমাণও বেশি থাকে। এমনকি বাচ্চা প্রদানের পর থেকে পরবর্তী বাচ্চা প্রদান পর্যন্ত একটানা দুধ দিয়ে থাকে। এদের দুধ প্রদানকাল ৭-৮ মাস। এসব বৈশিষ্ট্য দেশি কিংবা 'অন্যান্য উন্নত জাতের গাভীর তুলনায় অনেকটা উন্নত মানের। এছাড়াও, একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বকনা দেড় থেকে দু'বছরের মধ্যে প্রথম বাচ্চা দেয় যার মাধ্যমে খামারে গাভীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায় যে, উন্নত বৈশিষ্ট্য ও অধিক দুধ উৎপাদনক্ষমতা থাকায় হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী পালন অধিক লাভজনক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের জাতটি পালন করা অধিক লাভজনক, যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

