উদ্দীপকের আলোকে আধুনিক পদ্ধতিতে দুধ সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে শিহাব তার উৎপাদিত অতিরিক্ত দুধ আধুনিক পদ্ধতিতে অর্থাৎ পাস্তুরিকরণ পদ্ধতিতে সংরক্ষণ করেন। নিচে তা বর্ণনা করা হলো-দুধ নষ্ট হওয়ার প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া অণুজীব। অতি উচ্চ ও নিম্ন তাপমাত্রায় এ অণুজীব জন্মাতে ও বংশবৃদ্ধি করতে পারে না। তাই এ তাপমাত্রা ব্যবহার করে দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তুরিকরণ। সংরক্ষণের জন্য সাধারণত ৩ ভাবে দুধ পাস্তুরাইজেশন করা হয়। যথা- ১. অল্প তাপমাত্রা বেশি সময় এ পদ্ধতিতে ৬২.৮০ সে. তাপমাত্রায় ৬০ মিনিট সময় ধরে দুধ গরম করা হয় এবং পরবর্তীতে দ্রুত ৪° সে. তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। ২. বেশি তাপমাত্রা কম সময় এ পদ্ধতিতে ৭২.২০ সে. তাপমাত্রায় ১৫ সেকেন্ড সময় ধরে দুধ গরম করা হয় এবং পরবর্তীতে ৪° সে. তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। ৩. অত্যধিক তাপমাত্রা অতি অল্প সময় এ পদ্ধতিতে ১৩৭.৮০ সে. তাপমাত্রায় ২ সেকেন্ড সময় ধরে দুধ গরম করা হয়। এর ফলে সর্বপ্রকার ব্যাকটেরিয়া ধ্বংসপ্রাপ্ত হয়। তারপর স্বাভাবিক তাপমাত্রায় দুধ সংরক্ষণ করা হয়। এভাবেই খামারে উৎপাদিত অতিরিক্ত দুধ পান্ডুরিকরণ প্রক্রিয়ায় সংরক্ষণ করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আধুনিক পদ্ধতিতে দুধ সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

