উদ্দীপকে উল্লিখিত ইসহাকের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: দুধাল গাভী পরিচর্যার প্রধান লক্ষ্য হলো দুধাল গাভীকে অধিক কর্মক্ষম ও উৎপাদনক্ষম রাখা। সঠিক পরিচর্যার ফলে দুধাল গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যায়। এজন্য ইসহাক দুধাল গাভীর গর্ভকালীন, প্রসবকালীন ও দুগ্ধদোহনকালের পরিচর্যার দিকে বিশেষ গুরুত্ব দিতেন। এছাড়া দুধাল গাভীর শিং কাটা, খুর কাটা এবং নিয়মিত দুধাল গাভীকে গোসল করাতেন। এসব পরিচর্যায় দুধাল গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদনে ভালো প্রভাব পড়ে। ইসহাক দুধাল গাভীর গর্ভকালীন সময়ে গাভীর প্রতি বিশেষ যত্নবান হয়েছিলেন। দুধাল গাভীকে প্রচুর পরিমাণে দানাদার খাদ্য এবং সমতল জায়গায় বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। এমনকি ভেটেরেনারি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। এছাড়া বাচ্চা প্রসবের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং গাভীকে পোকামাকড় ও মশামাছি থেকে নিরাপদ দূরত্বে রেখেছিলেন। আর দুধাল গাভীর স্বাস্থ্যসম্মত লালন-পালন ও রোগ প্রতিরোধে যথার্থ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এসব পরিচর্যার ফলেই দুধাল গাভী থেকে ভালো উৎপাদন পাওয়া সম্ভব হয়েছিল। এছাড়াও তিনি খামারের বিভিন্ন ব্যবস্থাপনা তিনি সুষ্ঠুভাবে পালন করেন। পশুর সকল বিষয়ে যথাযথ নজর রাখেন, খামার নিয়মিত পরিষ্কার করেন। খামার থেকে আয় ও ব্যয়ের সঠিক হিসাব রাখেন। ফলে তিনি বাজারে চাহিদামত দুধ ও দুগ্ধজাত খাদ্য সরবরাহ করতে পারেন। ফলে, অর্থনৈতিকভাবে লাভবান হন। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, ইসহাক দুগ্ধবতী গাভীর সঠিক পরিচর্যা ও যত্ন করেন এবং খামারের সকল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পালন করায় তিনি সফলতা লাভ করেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইসহাকের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

