উদ্দীপকের জাতটি চিহ্নিত করে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত গরুটি হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। নিচে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বর্ণনা দেওয়া হলো- হলস্টেইন ফ্রিজিয়ান গরুর উৎপত্তি হলো হল্যান্ডে। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ জাত দুধাল জাত হিসেবে পালন করা হয়। এটি সংকর জাতের গরু। এ জাতের গরুর বর্ণ ছোটো-বড়ো কালো-সাদা রঙে মেশানো হয়। উন্নত জাতের গাভীর মধ্যে এরা সবচেয়ে বড়। এ জাতের গরুর মাথা লম্বাটে ও বড় হয়। অন্যান্য জাতের গরুর ন্যায় এদের কুঁজ হয় না। এদের শরীর বেশ পুষ্ট, পেছনের অংশ ভারী এবং ওলানগ্রন্থি বেশ বড় হয়। এ জাতের বকনা প্রায় দেড় থেকে দুই বছর বয়সে প্রথম বাচ্চা দেয়। জন্মের সময় বাছুরের ওজন গড়ে প্রায় ৪০ ৪৫ কেজি হয়। একটি গাভী দিনে প্রায় ৪০ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের জাতটি চিহ্নিত করে বর্ণনা কর।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

