উদ্দীপকের বিজয়ার খামারটিকে অধিক উৎপাদনশীল করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি হলো বাহ্যিক লক্ষণের উপর ভিত্তি করে দুগ্ধবতী গাভী নির্বাচন। দুগ্ধবতী গাভীর বাহ্যিক লক্ষণগুলো হলো :
১. গাভী এদেশের আবহাওয়ায় উপযোগী কি-না এটা বিবেচনা করে নির্বাচন করতে হবে ।
২. গাভীর চোখ উজ্জ্বল, চামড়া মসৃণ ও পাতলা হবে এবং লোম উজ্জ্বল হবে ।
৩. ওলান স্ফীত থাকবে, দুধ শিরা ফোলা থাকবে, বাটগুলো সমদূরত্বে থাকবে এবং বাটের আকার সমান হবে ।
৪. গাভী শক্ত গড়নের বা তত মোটা-তাজা হবে না ।
৫. গাভী ধীরস্থির হবে এবং উন্নতজাতের হজমশক্তি সম্পন্ন গাভী নির্বাচন করা উচিত ।
৬. গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা লক্ষ রেখে নির্বাচন করা উচিত ।
৭. গাভীর পিছনের পা মজবুত হবে এবং দু পায়ের মাঝে যথেষ্ট ফাঁক থাকবে ।
এসব বাহ্যিক লক্ষণগুলো দেখে গাভী নির্বাচন করলে দুধ উৎপাদন বেশি হবে।