উদ্দীপকের মহররম আলীর উন্নত জাতের গাভী পালনের সিদ্ধান্ত যথার্থ কিনা? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মহররম আলী দেশীয় জাতের গাভী বিক্রি করে ২টি উন্নত জাতের গাতী ক্রয় করেন। মহররম আলীর এ স্যিান্ত যথার্থ ছিল। নিচে এ প্রসঙ্গে মতামত তুলে ধরা হলো- লাভজনকভাবে গরু পালনের জন্য উন্নত জাতের গরুর বিকল্প নেই। তাই তাদের চাহিদাও আকাশচুম্বী। বাংলাদেশে আদিকাল থেকে যে জাতের গরু পালন করা হচ্ছে সেগুলোকে দেশি জাতের গরু বলা হয়। এরা আকারে ছোট এবং দুধ দেওয়ার ক্ষমতা কম। অন্যদিকে বাংলাদেশে বিভিন্ন বিদেশি উন্নত জাতের গরু পাওয়া যায়। এরা আকারে বড় এবং দুধ উৎপাদন ক্ষমতাও বেশি। দেশি জাতের গরু যেখানে দৈনিক ১-২ লিটার দুধ দেয় সেখানে বিদেশি উন্নত জাতের গরু দৈনিক ৩০-৪০ লিটার পর্যন্ত দুধ দেয়। শুধু তাই নয়, দেশি গরুর তুলনায় উন্নত জাতের গরু থেকে মাংসের উৎপাদনও বেশি হয়। এছাড়া এসব গরুর বাজারমূল্যও বেশি। যার ফলে উন্নত জাতের গরু পালন করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। সুতরাং অধিক লাভের আশায় মহররম আলীর দেশি গরুর পরিবর্তে উন্নত জাতের গরু পালনের সিদ্ধান্তটি যথার্থ ছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের মহররম আলীর উন্নত জাতের গাভী পালনের সিদ্ধান্ত যথার্থ কিনা?…
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

