উদ্দীপকে প্রাণীটি খামার স্থাপনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রদর্শিত প্রাণীটির খামার বলতে দুগ্ধ উৎপাদন খামার বা ডেইরি খামার স্থাপনকে বোঝানো হয়েছে। নিচে ডেইরি খামার স্থাপনের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ডেইরি খামারে গবাদিপশু পালন করা হয় মূলত দুগ্ধ উৎপাদনের জন্য। দুধ'আমাদের সকল বয়সের জন্য একটি আদর্শ খাদ্য। একজন সুস্থ লোকের দৈনিক ২৫০ মিলি দুধ খাওয়া প্রয়োজন। দুধ থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপন্ন করা হয় যা অত্যন্ত সুস্বাদু ও মুখোরোচক। দুগ্ধজাত বিভিন্ন দ্রব্য যেমন- ঘি, ছানা, দই, মাখন, মিষ্টি, পনির ইত্যাদি তৈরির জন্য ব্যবহৃত হয় যা খাদ্য হিসেবে অত্যন্ত জনপ্রিয়। পারিবারিক পর্যায়ে দুধ দিয়ে তৈরি পায়েস, ক্ষির, ফিরনি, বিভিন্ন ধরনের পিঠা সুপ্রিয় খাদ্য। পারিবারিক প্রয়োজন বা মেহমানদারি ছাড়াও বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে এসব দুগ্ধজাত খাদ্যের কদর সর্বকালের। এসব দুগ্ধজাত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, বিপণন প্রক্রিয়ার সাথে দেশের লক্ষ লক্ষ মানুষ জড়িত থেকে জীবিকা নির্বাহ করছে। তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সচ্ছলতার মুখ দেখছে। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও দিন দিন এসব দুগ্ধজাত পণ্যের কদর বৃদ্ধি পাচ্ছে ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষিত বেকার যুবকরা যদি ডেইরি খামার স্থাপনে উদ্যোগী হয় তবে একদিকে যেমন তাদের বেকারত্ব দূর হবে তেমনি দেশের দুধের চাহিদাও পূরণ হবে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা মেটাতে আমাদের দেশের প্রেক্ষাপটে ডেইরি খামার খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকে প্রাণীটি খামার স্থাপনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

