প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে তোরাব আলী লাভবান হবেন কি-না- মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকের প্রাণিসম্পদ কর্মকর্তা তোরাব আলীর বাছুরগুলোকে ইউরিয়া মোলসেস ব্লক খাওয়ানোর পরামর্শ দেন। এ পরামর্শ অনুসরণ করলে তোরাব আলী লাভবান হবেন। নিচে তা মূল্যায়ন করা হলো- ইউরিয়া সারের সাথে চিটাগুড় বা মোলাসেস মিশিয়ে গবাদিপশুর একটি পুষ্টিকর ও পছন্দনীয় দানাদার খাবার তৈরি করাকে ইউরিয়া মোলাসেস ব্লক বলে। এটি একটি শক্তিদায়ক আমিষসমৃদ্ধ জমাট খাদ্য। ইউরিয়া মোলাসেস ব্লক থেকে পশু সহজেই তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। অর্থাৎ শর্করা, আমিষ ও খনিজ পদার্থের ঘাটতি পূরণ হয় । এতে করে পশু মোটাতাজা হয় এবং তার কর্মদক্ষতা, মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধি পায় । উপরোক্ত আলোচনা থেকে বলা যায় তোরাব আলী যদি প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তার বাছুরগুলোকে ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়ায় তবে তার বাছুরগুলো মোটাতাজা হবে। যা বিক্রি করে তোরাব আলী লাভবান হবেন ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে তোরাব আলী লাভবান হবেন কি-না- মূল্যা…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

