কিভাবে তুমি উদ্দীপকের এ রোগটি শনাক্ত করবে— ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত রোগটি হচ্ছে গরুর ক্ষুরা রোগ। যেসব লক্ষণ দেখে ক্ষুরা রোগ শনাক্ত করা যায়, তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. প্রাথমিক অবস্থায় জ্বর হয় এবং শরীরের তাপমাত্রা ১০৭° ফারেনহাইট পর্যন্ত হতে পারে। ২. জিহ্বা, দাঁতের মাড়ি, মুখের ভিতরে এবং পায়ের ক্ষুরের মাঝখানে ফোস্কা উঠে, পরে ফোস্কা ফেটে গিয়ে লাল ঘায়ের সৃষ্টি হয়। ৩. গরুর নাক ও মুখ দিয়ে লাল ও সাদা ফেনা বের হয় । ৪. ক্ষুরের ফোস্কা ফেটে ঘা হয়, পা ফুলে যায় এবং পশু খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ৫. গাভীর ওলানে ফোস্কা হতে পারে। ফলে ওলান ফুলে উঠে দুধ কমে যায় । উপরোক্ত লক্ষণ দেখে উদ্দীপকের রোগটি তথা ক্ষুরা রোগ শনাক্ত করা যায় ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
কিভাবে তুমি উদ্দীপকের এ রোগটি শনাক্ত করবে— ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

