তোরাব আলী কিভাবে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তোরাব আলীর কেনা গরু মোটাতাজা না হওয়ায় তিনি প্রাণিসম্পদ কর্মকর্তার শরণাপন্ন হন। কর্মকর্তা তাকে ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে অর্থাৎ ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করে খাওয়ানোর পরামর্শ দেন। তোরাব আলী যেভাবে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করবে তা নিচে ব্যাখ্যা করা হলো- ইউরিয়া মোলাসেস ব্লক প্রস্তুতকরণে প্রথমে উপকরণগুলোর পরিমাণ মেপে নিতে হবে। একটি লোহার কড়াইয়ে চিটাগুড় ঢেলে জ্বাল দিতে হবে। চিটাগুড় আগুনের তাপে গলে আঠালোভাব হলে চুলা থেকে নামিয়ে এতে ইউরিয়া, লবণ ও খাবার চুন দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এরপর কাঠের ফর্মায় গমের ভুসি ছিটিয়ে তাতে কড়াইয়ের মিশ্রিত দ্রব্য ঢেলে চাপ প্রয়োগে ব্লক তৈরি করতে হবে। ফর্মা থেকে ব্লক বের করে পলিথিনের উপর কিছুক্ষণ রাখলে শুকিয়ে শক্ত হবে । শুকানো ব্লক পলিথিন কাগজে মুড়িয়ে রাখতে হবে যাতে ধুলাবালি না লাগে। এসব তৈরিকৃত ব্লক শুকনা ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে । এভাবেই তোরাব আলী ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
তোরাব আলী কিভাবে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

