রাহাত যদি দুটি গাভীর বৈশিষ্ট্য একসাথে কাজে লাগাতে চায়, তবে সে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত গরু দুটির মধ্যে একটি উন্নত ও অপরটি অনুন্নত বৈশিষ্ট্যসম্পূর্ণ। রাহাত যদি দুটি গাভীর বৈশিষ্ট্য একসাথে লাগাতে চায় তাহলে তাকে গাভীর কৃত্রিম প্রজনন ঘটাতে হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো- কৃত্রিম প্রজনন পদ্ধতিতে দেশি অনুন্নত জাতের গাভীকে উন্নতজাতের ষাঁড়ের বীর্য দ্বারা প্রজনন করানো হলে দেশি গাভী থেকে যে বাছুর পাওয়া যাবে তার মধ্যে উন্নত ষাঁড়ের গুণাবলি সঞ্চালিত হবে। উন্নত জাতের ষাঁড়ের বীর্য দিয়ে দেশি জাতের বকনা বা গাভীকে প্রথমবার প্রজনন করালে তাতে উৎপাদিত বাচ্চায় উন্নত ষাঁড়ের গুণাগুণ থাকে ৫০%। উক্ত ৫০% উন্নত গুণাগুণসম্পন্ন বকনা বা গাভীকে পুনরায় উন্নত ষাঁড়ের বীর্য দিয়ে প্রজনন করালে উৎপাদিত বাচ্চায় ৭৫% গুণাগুণ থাকে। এরপর ২য় বংশধর গাভীর সাথে উন্নত জাতের ষাঁড়ের কৃত্রিম প্রজনন করা হলে বাছুরে ৮৭.৫% উন্নত গুণাগুণ থাকবে। এভাবে ৭ম বংশধর গাভীর সাথে উন্নত জাতের ষাঁড়ের কৃত্রিম প্রজনন করা হলে ৯৯.৬১% উন্নত বৈশিষ্ট্যের গাভী পাওয়া যাবে। এভাবেই কৃত্রিম প্রজননের মাধ্যমে গরুর জাত উন্নত করে রাহাত তার দুটি গাভীর বৈশিষ্ট্য একসাথে কাজে লাগাতে পারবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
রাহাত যদি দুটি গাভীর বৈশিষ্ট্য একসাথে কাজে লাগাতে চায়, তবে সে কী ধর…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

