রাহাত যদি তার খামারের দুধ উৎপাদন বাড়াতে চায়, তবে সে কোন গাভীটি বেশি গুরুত্ব দেবে? কেন?
উত্তর: রাহাতের খামারে একটি উন্নত জাতের গরু ও একটি দেশি জাতের গরু রয়েছে। দুধের উৎপাদন বাড়াতে চাইলে তাকে উন্নত জাতের গাভীটিকে বেশি গুরুত্ব দিতে হবে। গাভী প্রধানত দুধ উৎপাদনের জন্যই পালন করা হয়। তাই যেসব গাভী বেশি দুধ দেয় সেসব গাভী পালন করা বেশি লাভজনক। উন্নতজাতের গাভীগুলো দৈনিক ৩৫-৪০ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং এদের দুধে চর্বির পরিমাণ বেশি থাকে। এমনকি এরা বাচ্চা প্রদানের পর থেকে পরবর্তী বাচ্চা প্রদান পর্যন্ত একটানা দুধ দিয়ে থাকে। অপরদিকে দেশি জাতের গাভী আকারেও ছোট এবং দুধ উৎপাদন ক্ষমতাও কম। এরা দৈনিক ১-৩ লিটার দুধ দেয় এবং দুধে চর্বির পরিমাণও কম থাকে। তাই খামারে অধিক দুধ উৎপাদনের জন্য উন্নত জাতের গাভী পালনের বিকল্প নেই। এ কারণেই রাহাত তার দুটি গাভীর মধ্যে উন্নত জাতের গাভীকে বেশি গুরুত্ব দিবে। তবে দুধের অধিক উৎপাদন অব্যাহত রাখতে গাভীকে উপযুক্ত পরিমাণে খাদ্য ও পুষ্টি উপাদানের সরবরাহ করতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
রাহাত যদি তার খামারের দুধ উৎপাদন বাড়াতে চায়, তবে সে কোন গাভীটি বেশি…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

