উদ্দীপকের ছাগল দুটির মধ্যে কোন জাতের ছাগল পালন লাভজনক? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে আলোচিত ছাগল দুটি হলো যথাক্রমে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং যমুনাপাড়ি জাতের ছাগল। উভয় জাতের ছাগল পালনই লাভজনক। তবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন লাভজনক। নিচে আমার মতামত ব্যক্ত করা হলো- আমাদের দেশে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতেই ছাগল পালন করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তুলনামূলকভাবে কম দামে ক্রয় করা যায় এবং স্বল্প ব্যয়ে অথবা কোনো খরচ ছাড়াই পালন করা যায়। তাছাড়া প্রতিদিন কিছু দুধ পাওয়া যায়। যমুনাপাড়ি ছাগল যেখানে বছরে একবার বাচ্চা প্রসব করে, সেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা প্রসব করে এবং প্রতিবারে ২৪টি বাচ্চা প্রসব করে যা অর্থনৈতিকভাবে লাভজনক। এছাড়া যমুনাপাড়ি ছাগল অপেক্ষা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চামড়া ও মাংস উন্নতমানের এবং বাজারে এদের যথেষ্ট চাহিদা রয়েছে। যেকোনো পরিবেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা যায়। এরা বেশ কষ্টসহিষ্ণু হয় এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় যমুনাপাড়ি ছাগল অপেক্ষা কম খরচে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা যায়। পরিশেষে বলা যায়, যমুনাপাড়ি ছাগল অপেক্ষা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের ছাগল দুটির মধ্যে কোন জাতের ছাগল পালন লাভজনক? তোমার মতামত …
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

