জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে পশুপালনের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে পশুপালনের গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের কৃষি অন্যতম একটি খাত হলো গবাদিপশু। গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি পশুগুলো সাধারণত আমাদের দেশে লালন- পালন করা হয়। গৃহে পালন করা হয় বলে এদেরকে গৃহপালিত পশুও বলা হয়। এগুলো লালন-পালন করে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হওয়া যায় অন্যদিকে দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা যায়। এদের চামড়া দ্বারা জুতা, জ্যাকেট, বাদ্যযন্ত্রসহ নানা ধরনের দ্রব্য তৈরি করা হয়। দেশের বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে। গরু, মহিষ ও ছাগলের চামড়া বিদেশে রপ্তানি করা হয। পশুপাশির খাদ্য এবং সার হিসেবে শিং, ক্ষুর ও হাড় ব্যবহৃত হয়। পোল্ট্রি ও ডেইরির স্থানীয় ও আন্তর্জাতিক খামারে ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও দুধজাত দ্রব্যাদি এবং মাংস হিমাগার বা টিনজাত করে বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পরিশেষে বলা যায় যে, দেশের জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে পশুপালনের গুরুত্ব অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে পশুপালনের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

