তন্ময় সাহেবে পরামর্শের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: তন্ময় সাহেবের পরামর্শটি ছিল দুধ সংরক্ষণের পাস্তুরাইজেশন পদ্ধতি অবলম্বন করা। নিচে তার পরামর্শের যথার্থতা বিশ্লেষণ করা হলো— আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে গবাদি পশু পর্যাপ্ত নয়। তাছাড়া এসব গবাদি পশুর জাত উন্নত নয় বলে সেগুলো থেকে আমরা পর্যাপ্ত দুধ পাই না। দেশের দুধের চাহিদা মেটাতে বিশেষ করে শিশু খাদ্য হিসেবে প্রতি বছর পর্যাপ্ত পরিমাণ গুঁড়ো দুধ বিদেশ থেকে চড়া দামে আমদানি করতে হয়। তবে আমাদের দেশে বর্তমানে বেশ কিছু সরকারি-বেসরকারি ডেইরি শিল্প প্রতিষ্ঠিত হয়েছে যেখানে থেকে দেশের চাহিদার বেশ কিছু অংশ বিশেষ করে তরল দুধের ঘাটতি পূরণ হচ্ছে। কিন্তু দুধ একটি দ্রুত পচনশীল তরল পদার্থ হওয়ার দ্রুত জীবাণুর আক্রমণে নষ্ট হয়ে খাবার অনুপযোগী হয়ে যায়। আর দুধ সংরক্ষণের উত্তম পন্থা হলো পাস্তুরিতকরণ। দুধের পচন ঘটানোর জন্য দায়ী ব্যাকটেরিয়াকে স্ফুটন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় তাপ দিয়ে ধ্বংস করা যায়। এ পদ্ধতিকে দুধের পাস্তুরিতকরণ বলে। দুধ পাস্তুরিতকরণ করার ফলে দুধ নিরাপদ ও দুধ নষ্টকারী জীবাণু কম থাকে। (৯৯% কম থাকে)। পাস্তুরিতকরণ প্রক্রিয়ায় দুধ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দুধের এনজাইম নষ্ট হয়। বিস্বাদের সৃষ্টি হয় না ও দুধের পুষ্টিমান ঠিক থাকে। দুধে স্বাভাবিক সুগন্ধও বজায় থাকে। সাব্বির সাহেব দুধ পাস্তুরিতকরণ করলে তার ক্রয় করা দুধ সংরক্ষণ করা সম্ভব হতো। দুধ পাস্তুরিতকরণ প্রক্রিয়ায় সংরক্ষণ করার পর বাজারে বিক্রি করে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেত। সুতরাং বলা যায় যে, সাব্বির সাহেবের প্রতি পশু চিকিৎসক তন্ময় সাহেবের দুধ সংরক্ষণ বিষয়ক পরামর্শ ছিল সময়োপযোগী যথোপযুক্ত।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
তন্ময় সাহেবে পরামর্শের যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
সাধারণত গাভীর দুধের আপেক্ষিক গুরুত্ব ১.০৩২ - ১.০৩৪। এই আপেক্ষিক গুরুত্ব ল্যাকটোমিটার দিয়ে মাপতে হয়। যদি দুধের আপেক্ষিক গুরুত্ব ১.০৩২ এর নিচে হয় তবে দুধে পানি মেশানো হয়েছে ধরে নেওয়া হয়। আবার দুধের আপেক্ষিক গুরুত্ব যদি ১.০৩৪ এর অধিক হয় তবে দুধের ফ্যাট তুলে নিয়ে গুঁড়া দুধ বা ময়দা মিশানো হয়েছে বলে অনুমান করা হয়।উত্তর
উত্তর

