উদ্দীপকের করিমের দুধ সংরক্ষণ পদ্ধতির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে করিমের দুধ সংরক্ষণ পদ্ধতিটি হচ্ছে পাস্তুরিকরণ। নিচে দুধের পাস্তুরিকরণ পদ্ধতির গুরুত্ব মূল্যায়ন করা হলো- আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে গবাদিপশু পর্যাপ্ত নয়। তাছাড়া এসব গবাদিপশুর জাত উন্নত নয় বলে তাদের থেকে আমরা পর্যাপ্ত দুধ পাই না। দেশের দুধের চাহিদা মেটাতে বিশেষ করে শিশু খাদ্য হিসেবে প্রতি বছর পর্যাপ্ত পরিমাণ গুঁড়ো দুধ বিদেশ থেকে চড়া দামে আমদানি করতে হয়। তবে আমাদের দেশে বর্তমানে বেশ কিছু সরকারি বেসরকারি ডেইরি শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। যেখান থেকে দেশের চাহিদার বেশ কিছু অংশ বিশেষ করে তরল দুধের ঘাটতি পূরণ হচ্ছে। কিন্তু সমস্যা হলো দুধ সংরক্ষণ নিয়ে। কারণ দুধ একটি দ্রুত পচনশীল তরল পদার্থ। দ্রুত এ তরল পদার্থ জীবাণুর আক্রমণে নষ্ট হয়ে খাবার অনুপযোগী হয়ে যায়। এক্ষেত্রে দুধ সংরক্ষণের উত্তম পন্থা হলো পাস্তুরিকরণ। এ পদ্ধতিতে দুধের পচন ঘটানোর জন্য দায়ী ব্যাকটেরিয়াকে তাপ প্রয়োগে ধ্বংস করা হয়। এ পদ্ধতিতে দুধের এনজাইম নষ্ট হয় বলে দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে। এছাড়াও পাস্তুরিকৃত দুধে বিস্বাদের সৃষ্টি হয় না এবং দুধের স্বাভাবিক সুগন্ধ ও পুষ্টিমান বজায় থাকে। সুতরাং বলা যায় যে, দুধ সংরক্ষণে করিমের গৃহীত পাস্তুরিকরণ পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ ও যথোপযুক্ত।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের করিমের দুধ সংরক্ষণ পদ্ধতির গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

