উদ্দীপকে উল্লিখিত জাতের গাভীর বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জাতের গাভীটি হলো হলস্টেইন ফ্রিজিয়ান। নিচে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভীর বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ১. এ জাতের গরুর গায়ের রং সাদা-কালো মিশানো। ২. এদের মাথা লম্বাটে ও বড় হয়। অন্যান্য জাতের গরুর ন্যায় এদের কুঁজ হয় না। ৩. একটি গাভী দিনে প্রায় ৪০ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। ৪. এ জাতের বকনা দেড় থেকে দুই বছর বয়সে প্রথম বাচ্চা দেয় । ৫. এদের শরীর বেশ পুষ্ট পিছনের অংশ ভারী এবং ওলানগ্রন্থি বেশ বড়। ৬. গাভী শান্ত প্রকৃতির কিন্তু ষাঁড়গুলো বদমেজাজি। ৭. গাভী পরবর্তী বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ দেয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জাতের গাভীর বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

