পশুসম্পদ কর্মকর্তা আবুল কালামকে রোগ প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করতে বললেন উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আবুল কালামের খামারে ১০টি গরু লক্ষণ অনুযায়ী ক্ষুরা রোগে আক্রান্ত। পশুসম্পদ কর্মকর্তা আবুল কালামকে রোগ প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করতে বললেন তা নিচে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো- নিয়মিত সুস্থ পশুকে প্রতিষেধক টিকা প্রদানই রোগ প্রতিরোধের প্রধান উপায়। তাই ক্ষুরা রোগ প্রতিরোধের জন্য সুস্থ পশুকে নিয়মিত রোগ প্রতিষেধক টিকা দিতে হবে। ক্ষুরা রোগের জন্য গরুর ৬ মাস বয়স হতে প্রতি ৬ মাস অন্তর টিকা দিতে হবে। ট্রাইভ্যালেন্ট এফএমডি টিকা গরুর ক্ষেত্রে ৬ মি.লি. হারে চামড়ায় প্রয়োগ করতে হয়। তাছাড়া, স্বাস্থ্যসম্মত লালন-পালন ব্যবস্থা রোগ দমনে সহায়ক। রোগ দেখা দিলে আশেপাশের সুস্থ গরুকে ইনজেকশন দিতে হবে। সুস্থ গরুকে রোগাক্রান্ত গরু থেকে সরিয়ে ফেলতে হবে। এভাবে ব্যবস্থা গ্রহণ করলে আশা করা যায় রোগের আশঙ্কা অনেকাংশে কমে যাবে। উপরে বর্ণিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গরুর ক্ষুরা রোগ প্রতিরোধ করা যাবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
পশুসম্পদ কর্মকর্তা আবুল কালামকে রোগ প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ ক…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

