যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত, সাকিব যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে গর্ মোটা তাজাকরণের উপর প্রশিক্ষণ নিয়ে পাঁচটি এঁড়ে বাছুর ক্রয় করে। বাছুরগুলোর দ্রুত বৃদ্ধির জন্য খড়, ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে খাওয়ালেন। নিম্নে যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো- ইউরিয়া মোলাসেস ব্লক এবং ইউরিয়া মিশ্রিত খড় গবাদিপশুর জন্য পুষ্টিকর ও শক্তিদায়ক খাদ্য। পশু খাদ্যের অভাবকালীন সময়ে পশুকে প্রয়োজনীয় শর্করা, খনিজ পদার্থ ও আমিষসমৃদ্ধ খাদ্য এভাবে খাওয়ানো হয়। এ খাদ্য পুষ্টিগুণসমৃদ্ধ সহজ পরিপাচ্য ও শর্করা মাইক্রোবিয়াল প্রোটিনে রূপান্তরিত হয়। গবাদিপশুকে প্রচলিত খাবারের সাথে ইউরিয়া মিশ্রিত খড় ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে খাওয়ালে গবাদিপশুর দ্রুত বৃদ্ধি ঘটে ও পরিপুষ্টি লাভ করে। এতে করে খামারের উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং খামার লাভজনক। হয়। বিশেষ করে ঈদ-উল আযহায় এ ধরনের গরু বিক্রয় করে অনেক লাভবান হওয়া যায়। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শ অত্যন্ত যৌক্তিক ছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

