সাকিব কীভাবে খাদ্য প্রক্রিয়াজাত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সাকিব খড়, ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে গরুকে খাওয়ালেন অর্থাৎ সাকিব ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ এবং ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করেছেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ: প্রথমে বাঁশের ডোলের চারদিকে মাটি ও গোবর মিশ্রিত কাদা দ্বারা ভালোভাবে লেপে দিতে হবে। তারপর বালতিতে ১০ কেজি পানি নিয়ে তাতে আধা কেজি ইউরিয়া গুলে নিতে হবে। এবার মাটিতে বিছানা পলিথিনের উপর ছোট ছোট করে কাটা খড় ছড়িয়ে দিয়ে তার উপর ইউরিয়া মিশ্রিত পানি হালকাভাবে ছিটিয়ে দিতে হবে। এরপর ঐ খড় ডোলের মধ্যে ঠেসে ঠেসে ডোলে ভরে মুখ ভিজা চটের বস্তা দ্বারা বন্ধ করে দিতে হবে। পলিথিন দ্বারা ডোলের মুখ ভালোভাবে ঢেকে রশি দ্বারা শক্ত করে বেঁধে দিতে হবে। ১০-১২ দিন পর ডোল থেকে খড়গুলো বের করে ভালোভাবে রোদে শুকিয়ে প্রতিটি গরুকে দৈনিক ২-৩ কেজি এ খড় খেতে দিতে হবে। ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিকরণ ইউরিয়া মোলাসেস ব্লক প্রস্তুতকরণে প্রথমে উল্পকরণগুলোর পরিমাণ মেপে নিতে হবে। একটি লোহার কড়াইয়ে চিটাগুড় ঢেলে জ্বাল দিতে হবে। চিটাগুড় আগুনের তাপে গলে আঠালোভাব হলে চুলা থেকে নামিয়ে এতে ইউরিয়া, লবণ ও খাবার চুন দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এরপর কাঠের ফর্মায় গমের ভুসি ছিটিয়ে তাতে কড়াইয়ের মিশ্রিত দ্রব্য ঢেলে চাপ প্রয়োগে ব্লক তৈরি করতে হবে। ফর্মা থেকে ব্লক বের করে পলিথিনের উপর কিছুক্ষণ রাখলে শুকিয়ে শক্ত হবে। শুকানো ব্লক পলিথিন কাগজে মুড়িয়ে রাখতে হবে যাতে ধূলাবালি না লাগে। এসব তৈরিকৃত ব্লক শুকনা ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
সাকিব কীভাবে খাদ্য প্রক্রিয়াজাত করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

