চিত্র-ক এবং চিত্র-খ এর মধ্যে কোন জাতের ছাগল পালন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক? তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: চিত্র-ক এর প্রাণীটি হলো ব্ল্যাক বেঙ্গল ও চিত্র-খ এর প্রাণীটি হলো যমুনাপাড়ি ছাগল। এদের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক। নিচে আমার মতামত ব্যক্ত করা হলো- ব্ল্যাক বেঙ্গল ছাগল অল্প বয়সে অর্থাৎ ১৩-১৪ মাস বয়সে প্রথম বাচ্চা দেয়। ৭-৮ মাস হলেই এরা প্রজননের জন্য উপযুক্ত হয়। একটি ছাগী বছরে দুইবার এবং প্রতিবারে দুই থেকে চারটি বাচ্চা প্রসব করে অপরদিকে যমুনাপাড়ি বছরে একবার এবং একটির বেশি বাচ্চা দেয় না। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কোমল এবং চামড়া ও মাংস উন্নতমানের হওয়ায় বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু যমুনাপাড়ির মাংস এবং চামড়া উন্নতমানের হয় না। ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতিকূল আবহাওয়ায় বেঁচে থাকে । তাছাড়া এরা বেশ কষ্ট সহিষ্ণু এবং চঞ্চল হয়। অন্যদিকে যমুনাপাড়ি ছাগল খামারে আবদ্ধ অবস্থায় পালনের জন্য উপযোগী। উপরের আলোচনা হতে বলা যায়, চিত্র-ক এর প্রাণীটি অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
চিত্র-ক এবং চিত্র-খ এর মধ্যে কোন জাতের ছাগল পালন অর্থনৈতিকভাবে বেশি…
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

