পশুটি কীভাবে কৃষিকাজে ভূমিকা রাখে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পশুটি হচ্ছে গরু। কৃষিকাজে গরু যে ভূমিকা রাখে তা নিচে মূল্যায়ন করা হলো: কৃষিক্ষেত্রে দুই ধরনের শক্তি যেমন পশুশক্তি ও যান্ত্রিকশক্তি ব্যবহৃত হয়। আমাদের দেশে কৃষকরা ছোট ছোট খণ্ডিত জমি চাষের জন্য পশুশক্তি ব্যবহার করে। এক জরিপে দেখা গেছে জমি চাষে মোট পশুশক্তির ৭০ ভাগ আসে বলদ থেকে এবং বাকি ৩০ ভাগ আসে গাভী থেকে। দেশে উৎপাদিত ফসল যেমন - ধান, গম, কলাই, সরিষা ইত্যাদি মাড়াই করে আলাদা করার জন্য গরু ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফসল কাটার পর মাঠ থেকে তা বাড়ি পর্যন্ত পরিবহনের জন্য গরু ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রায় ১৭.৭% গৃহস্থবাড়িতে লাঙল বা গাড়ি টানার জন্য গরু রাখা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে আখ মাড়াই, ঘানি ঘোরানো ইত্যাদি কাজে গরু ব্যবহৃত হয়। বর্তমানে দেশের মৎস্য খামারে গরুর গোবর মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। জমি সমতল করা, ঢেলা ভাঙা ইত্যাদি কাজে গরু ব্যাপকভাবে ব্যবহার করা হয়। উপরের আলোচনা হতে বুঝা যায় যে, গরু কৃষি কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
পশুটি কীভাবে কৃষিকাজে ভূমিকা রাখে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

