ডেইরি খামারির পরামর্শে করিম কীভাবে দুধ সংরক্ষণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: ডেইরি খামারির পরামর্শে করিম পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ সংরক্ষণ করেন। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে প্রক্রিয়ায় দুধের স্বাভাবিক অবস্থা বজায় রেখে শুধু রোগজীবাণু ও সেই সাথে অন্যান্য জীবাণুর অধিকাংশ ধ্বংস করা হয় তাকে পাস্তুরাইজেশন বলা হয়। সংরক্ষণের জন্য দুধ পাস্তুরাইজেশন করার পদ্ধতি তিন রকমের। যথা: ১. বেশি তাপে কম সময় এক্ষেত্রে দুধের তাপমাত্রা কয়েক সেকেন্ডের মধ্যে অতি দ্রুত ৭১.১১° সে. বা আরও একটু বেশি তাপমাত্রায় উঠিয়ে সাথে সাথে ঠান্ডা করা হয়। HTST পদ্ধতিতে স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ২. কম তাপমাত্রায় বেশি সময় বা হোল্ডিং পদ্ধতি: এক্ষেত্রে দুধের তাপমাত্রা ৬৩° সে. বা আরও একটু বেশি তাপমাত্রায় উঠিয়ে ৩০ মিনিট ধরে তাপ দিয়ে দ্রুত ঠান্ডা করা হয়। আবার কোনো কোনো শিল্পে ৬৮° সে. তাপমাত্রায় ২০ মিনিট বা ৭৪° সে. তাপমাত্রায় ১৫ মিনিট ধরে তাপ দেওয়া হয়। একে হোল্ডিং পাস্তুরাইজেশন বলে। ৩. অত্যধিক তাপমাত্রায় এক্ষেত্রে দুধের তাপমাত্রা ১৩৭.৮° সে. তাপমাত্রায় উঠিয়ে ২ সেকেন্ড রাখা হলে সব ধরনের ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। আর এভাবেই করিম তার ডেইরি ফার্মের দুধ সংরক্ষণ করেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
ডেইরি খামারির পরামর্শে করিম কীভাবে দুধ সংরক্ষণ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

