উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এর পদ্ধতির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে ব্যবহৃত পদ্ধতি দুইটি যথাক্রমে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। নিচে নিয়মতান্ত্রিক এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো- নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ হলো পারস্পরিক সম্পর্ক বা কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে সংঘটিত বিষয়াবলি সঠিকভাবে লক্ষ করা এবং রেকর্ড করা। এমন কতগুলো আচরণ বা ঘটনা আছে যা গবেষণাগারে তৈরি করা যায় না। সেসব ঘটনা অনুসন্ধানে এ পদ্ধতি ব্যবহার করা যায়। অপরদিকে পরীক্ষণ হলো এমন একটি গবেষণা পদ্ধতি যেখানে অনুসন্ধানকারী কতগুলো নির্দিষ্ট চল প্রয়োগ করেন এবং অন্যান্য চলের উপর তাদের প্রভাব পরিমাপ করেন। এটি সুনিয়ন্ত্রিত পরিবেশে করা হয় এবং ইচ্ছামতো পুনরুৎপাদন করা যায়। নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতির দুইটি সাধারণ বৈশিষ্ট্য হলো—পরীক্ষণপাত্রকে তাদের প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ করা এবং পরীক্ষণপাত্রের আচরণে পর্যবেক্ষণকারী কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। অপরদিকে পরীক্ষণে গবেষক যথাযথ নিয়ম মেনে যখন খুশি তখন ঘটনাটি সৃষ্টি করতে পারেন এবং কতগুলো অবস্থার পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি করে ফলাফলের পরিবর্তন লক্ষ করতে পারেন । উদ্দীপকের পদ্ধতির এক্ষেত্রে প্রাকৃতিক পর্যবেক্ষণের সাহায্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট শর্তাবলি খুঁটিয়ে পর্যবেক্ষণকে নির্দেশ করা হয়। এছাড়া সামাজিক সংঘর্ষ, দাঙ্গা ইত্যাদি ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রেও নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। আবার, নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণাকার্য পরিচালনা করা পরীক্ষণ পদ্ধতিকে নির্দেশ করে । পরিশেষে বলা যায়, পরীক্ষণ ও পর্যবেক্ষণ পদ্ধতি বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা হলেও উভয়ই বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে স্বীকৃত । উভয়েরই লক্ষ্য কোনো ঘটনার যথার্থ কারণ অনুসন্ধান করা ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এর পদ্ধতির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো ।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


