দৃশ্যকল্প-১ এ A ও B চলের বর্ণনা দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ও 'B [গণিত] চল বলতে অনির্ভরশীল ও নির্ভরশীল চলকে বোঝায়। A ও B চলের বর্ণনা নিচে দেওয়া হলো— অনির্ভরশলি চল : যে চল অন্য কোনো চলের ওপর নির্ভরশীল না হয়েই নিজেই স্বাধীনভাবে অন্য উদ্দীপক বা আচরণের ওপর প্রতিক্রিয়া বা পরিবর্তন আনতে সক্ষম তাকে অনির্ভরশীল চল বলে। পরীক্ষণকারী পরীক্ষণের প্রয়োজনে তার ইচ্ছানুযায়ী অনির্ভরশীল চলের হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। উদাহরণস্বরূপ একজন গাড়িচালক শহরের রাস্তায় গাড়ি চালাতে চালাতে ট্রাফিক মোড়ে লাল আলো জ্বলে ওঠায় গাড়ি থামিয়ে দিল এবং অল্প সময় পরে সবুজ আলো জ্বলে ওঠায় গাড়ি চালাতে শুরু করল । এখানে আলোর উপস্থাপন অর্থাৎ লাল বা সবুজ আলো হচ্ছে অনির্ভরশীল চল। আলো উপস্থাপনের সাথে সাথে পরীক্ষণপাত্র প্রতিক্রিয়া করবে। এক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোর উপস্থাপন হলো অনির্ভরশীল চল। অনির্ভরশীল চল সবসময় পরীক্ষণকারীর সাথে সম্পর্কযুক্ত। নির্ভরশীল চল : যে চল তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অনির্ভরশীল চলে ওপর নির্ভর করে তাকে নির্ভরশীল চল বলে। এ চল অনির্ভরশীল চলের দ্বারা সৃষ্ট, প্রভাবিত বা পরিবর্তিত হয়। উপরের উদাহরণে দেখা যায় যে, চালক লাল আলো দেখে গাড়ি থামিয়ে দেয় এবং সবুজ আলো জ্বলে উঠবে গাড়ি চালাতে শুরু করে। এখানে গাড়ি থামানো বা পুনরায় চালানো নির্ভর করছে লাল বা সবুজ আলো জ্বলে ওঠার ওপর। তাই গাড়ি থামানো বা গাড়ি পুনরায় চালানো হচ্ছে নির্ভরশীল চল । সুতরাং বলা যায়, প্রাণীর আচরণের ওপর যে সকল চলের প্রভাব লক্ষ করা যায় সে সকল চলাই হচ্ছে অনির্ভরশীল চল। অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে, যেসব পরিবর্তন ঘটে, - সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল । অর্থাৎ নির্ভরশীল চল অনির্ভরশীল চল কর্তৃক সৃষ্ট প্রভাবিত বা পরিবর্তিত হয়ে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ A ও B চলের বর্ণনা দাও ।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : মনোবিজ্ঞানের শিক্ষক একটি গবেষণায় উদ্দেশ্যবিহীনভাবে ৫০ জন লোক বেছে নেন। তিনি তাদের লিঙ্গ, বয়স, আর্থ-সামাজিক অবস্থা ভেদে ২টি দলে ভাগ করেন ।রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


