উদ্দীপকে উল্লিখিত পরীক্ষণে অনির্ভরশীল ও নির্ভরশীল চল কি কি? এক্ষেত্রে চারটি বাহ্যিক চলের নাম লিখ ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরীক্ষণে অনির্ভরশীল চল হলো মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দের উপস্থাপন' এবং নির্ভরশীল চল হলো 'পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়া কাল' । উদ্দীপকের পরীক্ষণটি উদ্দীপক প্রতিক্রিয়া অনুষঙ্গের অন্তর্গত। এ অনুষঙ্গের দুই ধরনের পরিস্থিতি বর্তমান। যথা-অবাধ বা মুক্ত এবং নির্ধারিত বা নিয়ন্ত্রিত। অবাধ অনুষঙ্গের ক্ষেত্রে উদ্দীপক শব্দ উপস্থাপন করা হলে প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণপাত্র যে কোনো শব্দ ব্যবহার করতে পারে। কিন্তু নিয়ন্ত্রিত অনুষঙ্গের ক্ষেত্রে উদ্দীপক শব্দ উপস্থাপন করলে পরীক্ষণপাত্র প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণকারী কর্তৃক নির্দেশিত শব্দ ব্যবহার করবে। এরপর পরীক্ষণকারী কর্তৃক শব্দ উচ্চারণ এবং প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণপাত্রের শব্দ বলার মধ্যবর্তী সময় বা প্রতিক্রিয়াকাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুতরাং বলা যায়, মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দের উপস্থাপন হলো অনির্ভরশীল চল এবং পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়াকাল হলো নির্ভরশীল চল । কোনো পরীক্ষণের বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব ঘটে, তাকে বাহ্যিক চল বলে। পরীক্ষণের ক্ষেত্রে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চল ব্যতীত অন্যান্য কিছু চল কোনো না কোনোভাবে নির্ভরশীল চলকে প্রভাবিত করতে পারে। উদ্দীপকের 'প্রতিক্রিয়াকালের উপর মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রভাব নির্ণয়, নামক পরীক্ষণে এরূপ চারটি বাহ্যিক চল হতে পারে গবেষণাগারের তাপমাত্রা, পারিপার্শ্বিক এলাকার গোলমাল, আলো ও বাতাসের শব্দ। এই চলগুলো বাহ্যিকভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়াকালকে প্রভাবিত করতে পারে। তাই এসব চল থেকে আচরণ বা পর্যবেক্ষণীয় ঘটনাকে সম্পূর্ণ মুক্ত রাখা প্রয়োজন । বাহ্যিক চলের, প্রভাব মুক্ত রেখে আলোচ্য পরীক্ষণের ফলাফলে মুক্ত শব্দানুষঙ্গের তুলনায় নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল, বেশি পাওয়া যায়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরীক্ষণে অনির্ভরশীল ও নির্ভরশীল চল কি কি? এক্ষেত্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


